1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

উকিলপাড়ায় বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু ও প্যানেলের প্রচারণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

রাজু খন্দকার : বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেছেন, নারায়ণগঞ্জের হোসিয়ারী শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ মার্কেটসহ হোসিয়ারী পল্লিগুলোতে আগের মত ঘমঘম করবে পাইকাররা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যাতে তারা এখানে এসে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমি এ জন্য আপনাদের সকলের সমর্থন চাই।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে শহরের উকিলপাড়া এলাকায় পুরো প্যানেল নিয়ে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এবং তার পুরো প্যানেল হোসিয়ারী ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থণা ও দোয়া করেন।

বদু আরও বলেন, পাইকাররা যখন এখানে আসে বহু পাইকার ছিনতাই ও মলমপার্টিসহ বিভিন্ন দুস্কৃতিকারিদের হাতে শিকার হয়ে স্বর্বস্ব হারান। এ কারণে বহু পাইকার আমাদের নারায়ণগঞ্জের আসা কমিয়ে দিয়েছে। যারফলে হোসিয়ারী ব্যবসায়ীদের বহু লোকসানের কবলেও পড়তে হয়েছে।

আমরা এসব আর হতে দেবো না। শক্তহাতে ওই দুস্কৃতিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যেমে পাইকারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

যাতে এখানে এসে তারা স্বাচ্ছান্দ্যে তাদের পন্য ক্রয়-বিক্রয় করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়াকরে আমাদের পুরো প্যানেলকে বিজয়ী করে হোসিয়ারী শিল্পের উন্নতির জন্য কাজ করার সুযোগ করে দিন।

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট