1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে : এড. সাখাওয়াত হোসেন খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজু খন্দকার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল চারটায় শহরের কিল্লারপুলে এ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং লিফলেট বিতরণ করেন।মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নারায়ণগঞ্জের প্রশাসনকে জিম্মি করে রেখেছিল। তারা নারায়ণগঞ্জের জনগণকে জিম্মি করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে প্রতিটি সেক্টরকে দখল করে রেখেছিল।

তারা নারায়ণগঞ্জের মানুষের অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। তারা নারায়ণগঞ্জে হত্যা ,গুন খুন ও নির্যাতনর মাধ্যমে সাধারণ মানুষকে দমিয়ে রেখেছিল। নারায়ণগঞ্জে সেভেন মার্ডার থেকে শুরু করে ত্বকীকে হত্যা পর্যন্ত করে তাদের লাশ শীতলক্ষায় ডুবিয়ে রেখেছিল।

তারা নারায়ণগঞ্জের অসংখ্য মানুষকে হত্যা করে নারায়ণগঞ্জকে তাদের কবজায় রাখতে চেয়েছিল। আমরা আর নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত হতে দিতে পারি না। এই নারায়ণগঞ্জ হবে শান্তির নারায়ণগঞ্জ।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে জনগণের রাজত্ব চলবে কোন ব্যক্তি বা সন্ত্রাসের রাজত্ব চলবেনা। নারায়ণগঞ্জের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিতে পারবে এমন নারায়ণগঞ্জে হবে। সেই নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্যোগ নিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সেই ৩১দফা আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা এগুলো পড়বেন।

আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

এ ছাড়াও আরও  উপস্থিত  ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব উল্লাহ তপন, মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মীর ইয়ামিন, সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, সহ-সভাপতি মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সোহেল গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু, প্রচার সম্পাদক মো.সেলিম, সহ- প্রচার সম্পাদক মিঠুন মিয়া, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম আপন, রেজাউল করিম রেজা, আরিফুল ইসলাম নয়ন, নাসের হক ইমন, রতন, টুলু, জনি, রোকন, সোহেল, বলাই, রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট