1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে- এসপি প্রত্যুষ

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

সদর প্রতিনিধি : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ ও সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ই জানুয়ারী) রাতে নগরীর পালপাড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এসময় পুলিশ সুপার বলেন, আপনার মনের ভেতর যা আছে তাই ধর্ম। সকলের মনের ভেতর স্রস্টার প্রদত্ত দয়া, ভালোবাসা ও শ্রদ্ধাই হল পরম ধর্ম। কোন ধর্মই কারো একার কথা বলেনি, সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও রামচন্দ্র’র আবির্ভাব হওয়া এ পৃথিবীতে শান্তির বার্তা ও মানুষের মঙ্গলের জন্য হয়েছে।

আমি সকল ধর্মের সকল ধর্ম জাতকদের শ্রদ্ধা করি। কারন, তারা মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করেন। আমি প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কাজ। আপনাদের সকল সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেবো।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে পাবনা কেন্দ্রীয় আশ্রমের নেতা শ্রী হরিপদ মজুমদার এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিএইচডি গবেষক শ্রী মাদল দেব বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহম্মেদ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ দে (অধ্বর্য্যু), মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ আচার্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী শ্যামল কর, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা (অধ্বর্য্যু), ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী হরিপদ পাল ও সদস্য সচিব শ্রী নিতাই রায় সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট