1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দিবে- শায়খে চরমোনাই

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমরী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দিবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে লক্ষ্য করে তিনি বলেন, এনজিওর মত দেশ চালালে হবে না, সরকার প্রধানকে অবশ্যই শাসকের ভূমিকায় কথা বলতে হবে। নরম নরম কথা বলে অপরাধীদেরকে সোজা করা যাবে না। এখনও পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা নানা সেক্টরে অবস্থান করছে। তাদের বিরুদ্ধে বজ্র ও কঠিন ভূমিকা রাখতে হবে। এনজিও স্টাইলে কথা বললে খারাপ মানুষ ভালো হবে না। ইনসাফভিত্তিক স্থানভেদে নরম ও গরম ভূমিকা পালন করুন। আপনার দিকে গোটা দেশের জনগণ তাকিয়ে আছে।

আমরা সবুজ বাংলা, সোনার বাংলা ও ডিজিটাল বাংলা দেখেছি, এবার ইসলামের বাংলা দেখেতে চাই। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিচারলায়ে স্বাধীনতা থাকবে। আইন অনুযায়ী বিচার হবে। কোন স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব থাকবে না, নারী তার ন্যায্য অধিকার ফিরে পাবে, শ্রমিক তার সঠিক পাওনা বুঝে পাবে, কেউ অত্যাচারিত হবে না, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে।

ইসলামী রাষ্ট্র কায়েম হলে একজন মাদকসেবী সে নিজের গরজেই ভালো হয়ে যাবে। তখন সেই পরিবেশের প্রভাবেই সে নিজে নিজে মাদক ছেড়ে দিবে।

আজ ২৫ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় শিল্পকলা একাডেমিতে জেলা ও নগর সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম সাহেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোাসাইন সাকী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সহ-সভাপতি যথাক্রমে হাফেজ মুহাম্মদ আমিন উদ্দিন ও মুফতি হাবিবুল্লাহ হাবিব, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. সাইফুল ইসলাম, জেলা ও নগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ফারুক আহমেদ মুন্সী ও মাও. শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি মুহা. যোবায়ের হোসেন ও নগর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি যথাক্রমে মুহাম্মদ আলী ও এইচ এম শাহীন আদনান, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান ও মুহা. আমির হোসেন, ওলামা মাশায়েক আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি আ. হাকিম আদ দিফায়ী নগর।

মুফতি ফয়জুল করীম আরো বলেন, বাংলার মানুষ কারো কাছে মাথা নত করতে জানে না। সীমান্তে দেখেছেন, তারা কাচি নিয়ে বিএসএফের অন্যায়ের প্রতিবাদ করেছে। বাংলাদেশের উপর কেউ আঙ্গুল তুললে সেটা ভেঙ্গে দেয়া হবে ইনশাআল্লাহ।

বিশেষ বক্তা মুফতি মাসুম বিল্লাহ বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পতন হওয়ার পর আবার কিছু চাঁদাবাজের আবির্ভাব ঘটেছে। সংস্কার না হতেই নির্বাচনের জন্য পাগলপ্রায় হয়ে গিয়েছে। আমরা আওয়ামী দু:শাসনের মত এমন কিছুর পুনরাবৃত্তি চাই না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট