1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

শীতকালের পিঠা উৎসব দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক – হাজী মো : শহীদুল্লাহ্ 

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজু খন্দকার : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পাগলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি ) সকাল ৯ হতে শুরু হয় পিঠা উৎসব চলে দুপুর দুইটা পর্যন্ত পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এ তারুণ্যের উৎসব২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবকে ঘিরে কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবক (ক্রেতা-বিক্রেতাদের) যেন এক মিলন মেলায় পরিণত হয় ।পিঠা উৎসবের সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানা।

পিঠা উৎসব উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী মো: শহীদুল্লাহ্।

হাজী মো: শহীদুল্লাহ্ তার বক্তব্যে বলেন,আজকের এই পিঠা উৎসব আমাকে আমার শৈশবকে সামনে উপস্থাপন করেছে।গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে। শীতকাল এলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়।আমি ছোট বেলায় দেখেছি আমার নানী,মা ও খালারা যেদিন পিঠা বানাতেন তার আগের দিন আত্মীয় স্বজনদের পিঠা খাওয়ার জন্য দাওয়াত করতেন,আত্মীয় স্বজনরা আসতেন সবাই মিলে একসাথে বসে হরেক রকম পিঠা খেতাম পাড়া পড়শীদের দিয়ে আসতাম,তারাও আমাদের দিয়ে যেতেন কিন্তু শহুরে জীবনে আমরা আর আগের মতো করে পিঠা খেতে পারি না,এমনকি পাড়া পড়শীদেরও দিতে পারি না।শীত এলে এখনো গ্রামে মা খালারা রাত জেগে পিঠা বানান শহরে এর ছিটেফোঁটাও দেখা যায় না।আমি মনে করি শীতকালের পিঠা উৎসব দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। স্কুলের শিক্ষার্থীরা আজকে যে পিঠার সমারোহ ঘটিয়েছে চিরচেনা কয়েকটির নাম হয়তো বলতে পারবো কিন্তু সবগুলোর নাম বলতে পারবো না।এমন সুন্দর আয়োজন যেনো অব্যাহত থাকে সেটা আমার প্রত্যাশা। আজকের এই শিক্ষার্থীদের হাত ধরেই বিনির্মাণ হবে আগামীর সুন্দর বাংলাদেশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম,সিনিয়র শিক্ষক মো: জিয়াউদ্দিন, আবু ফারুক, মশিউর রহমান, মো: নুরুল ইসলাম মৃধা,মো: আরিফুল ইসলাম, মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সরফরাজ হক সজিব, সাদ ও রাজু সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট