1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ রূপগঞ্জে আরৎ দখল নিয়ে সংঘর্ষ ৬ জন গুলিবিদ্ধ সহ আহত ২৪ জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ রূপগঞ্জে আরৎ নিয়ে দ্বন্দ্বের জেরে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ সহ লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা সাউঘাট এলাকায় সেলিম প্রধানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় এতে গুলিবিদ্ধ সহ ২৪ আহত হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, একদল সন্ত্রাসী প্রকাশ্যে অগ্নি সংযোগ ও ধারালো অস্ত্র নিয়ে সেলিম প্রধানের বাড়িতে হামলা করে ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে।
এ সময় তারা মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। তারা সবাই বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ সহ ২৪ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচিত জানা সম্ভব হয়নি এছাড়া অর্ধশত গাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয়েছে।

ভুক্তভোগী জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, বিএনপি নেতা দিপু ভূইয়ার (মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু) নির্দেশে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এছাড়া ৫০টি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং লুটপাট করেছে। হামলায় একজন গুলিবিদ্ধ সহ আনুমানিক ২৪ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, আমি গতকাল কোন একটি মাধ্যম থেকে জানতে পেরেছি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর ( বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য) নির্দেশে ছাত্রদল নেতা ও শুটার রাসেলকে দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করবে। একারণে আমি পুলিশ প্রশাসনকে আগে থেকে জানিয়ে রেখেছি। তবুও শেষ রক্ষা হয়নি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বিগত আওয়ামী লীগ আমলে সাবেক মন্ত্রী গাজীর লোকজন আমার বাড়িতে হামলা ও গুলি করেছে। গতকাল সেই গাজীর ফাঁসির দাবিতে আমার এলাকার লোকজন মানববন্ধন করার ফলে আজ আমার বাড়িতে হামলা চালিয়েছে গাজীর ঘনিষ্ট লোক দিপু ভূইয়া। দিপু ভূইয়া বিএনপির করলেও গাজীর হয়ে এখন রূপগঞ্জে কাজ করছে। গাজীর সকল সেক্টর সে নিয়ন্ত্রণ করছে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জে বিসমিল্লাহ আড়ৎ এর ভাড়ার চুক্তি নিয়ে বিগত আওয়ামী লীগের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কর্মী মজিবর রহমান ও সেলিম প্রধানের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছেন। ৭-৮ টির মত মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। শুনেছি বিএনপি নেতার নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট