1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

জাহাঙ্গীরকে সভাপতি ও নাসিরকে সম্পাদক করে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ মহানগর কমিটি ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের নেতা তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিউইয়র্ক খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের নেতৃবৃন্দের সংবর্ধনা, নারায়ণগঞ্জ মহানগর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার ৩ ফেব্রুয়ারী বিকেলে নারায়নগঞ্জ শহরের ডিআইটি মার্কেট এলাকায় খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওছার আশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, সভাপতি খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ, কেন্দ্রীয় কমিটি রফিকুল ইসলাম রতন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, সাবেক জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাধারন সম্পাদক খালেদা জিয়া- তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান মোল্লা।

সংবর্ধিত অতিথি ছিলেন, বিএনপির নিউইয়র্ক সভাপতি যুক্তরাষ্ট্র, সহ সভাপতি, খালেদা জিয়া তারেক রহমান যুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটি অলিউল্লাহ মোঃ আতিকুর রহমান।

মোঃ জাহাঙ্গীর বেপারী’র সঞ্চালনায় সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রবিউল আলম রুহীন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মোঃ বশির আহমেদ, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মো. উজ্জ্বল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটি ফারুক আহমেদ, খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ হাবিবা চৌধুরী বিথী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী ফারুক হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শেষে জেলা কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে জাহাঙ্গীর বেপারীকে সভাপতি, নাসির হোসেন কে সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহিমকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শহীদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট