1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

লাইসেন্সবিহীন রিক্সা-মিশুক ও অটোরিক্সা চলবেনা,বন্ধ করতে করতে হবে দাবি করে সমাবেশ ও মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের উদ্যোগে নগরী যানজট মুক্ত করতে লাইসেন্সবিহীন রিক্সা-মিশুক ও অটোরিক্সা চলবেনা, অবিলম্বে বন্ধ করতে হবে দাবি করে

সমাবেশ ও মিছিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ।

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শহর। রাজনীতি, ব্যবসা-বানিজ্য সহ সকল ক্ষেত্রে রয়েছে এ জেলার গুরুত্বপূর্ণ অবদান। পৌরসভা পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার পরেও আমরা সবসময় সেখান থেকে নাম্বার প্লেট নিয়ে বৈধভাবে আমাদের রিক্সা ও মিশুক গুলো পরিচালনা করে আসছি।

কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে শহরের ভিতরে মাত্রাতিরিক্ত অটো ও মিশুকের সংখ্যা বেড়ে গেছে। যার ফলে নগরীতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে চরম যানজট। সে কারনে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা থেকে পরিত্রান পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা একমত। যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চক্রান্ত করে তাহলে তাকে আমরা প্রতিহত করবো। প্রয়োজনে শ্রমিকদের সাথে নিয়ে আমরা মাঠে নামবো। প্রয়োজন হলে আমরা পূণরায় আগামীকালও আমাদের কর্মসূচী চলমান রাখবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানু, যুগ্ম সম্পাদক ইউসুফ খান, নাসির হোসেন, সোহাগ আহমেদ, সোহেল, মঞ্জু ভান্ডারী, রাজু আহমেদ, মোক্তার হোসেন, আফজাল হোসেন, কামরুল ইসলাম, জসিম, সেলিম, নুর ইসলাম, বাবু সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট