1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

এখন বাংলাদেশের জমিনে রাজনীতি নিয়ে ফিরে আসতে চান আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত : আজীজুল ইসলাম রাজীব

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর মাসব্যাপি কর্মসূচির বিরুদ্ধে আজীজুল ইসলাম রাজীব সদস্য সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাবেক সদস্য সচিব, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে বিক্ষোভ মিছিলটি কলেজ রোড থেকে শুরু করে চাষাড়া শহীদ মিনার হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন।

এ সময় সমাবেশে আজীজুল ইসলাম রাজীব বলেন,
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করেন। কারণ আপনারা দেখেছেন বিগত দুইদিন যাবত বাংলাদেশের মধ্যে কি একটাও অশান্তির প্রস্তুতি সৃষ্টি হয়েছে । আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আমরা কোন অশান্তির পরিস্থিতি চাইনা। আমরা চাই আইনের সুশাসন ও আইনের মাধ্যমে তাদেরকে এনে বিচার করা হোক । বিক্ষপ্ত জনতা আইন নিজের হাতে তুলে নিবে এটা আমরা কাম্য করি না । পাশাপাশি আমি এ কথাটা বলতে চাই আজকে যদি প্রশাসন তার শক্তভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা খুনের সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে যদি আইনের আওতায় আনা হতো কঠোরভাবে, তাহলে এইযে যেই জনতা আইন হতে তুলে নিচ্ছে এটা নিতে হতো না, আজকে মানুষ আইনের শাসন পাচ্ছে না বলেই মানুষ বিক্ষোভ করছে। এই যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না,এখানে ব্যবস্থা না নেওয়ার কোন গভীর ষড়যন্ত্র আছে আমরা মনে করছি। এখানে বাহির বিশ্বের কোন হাত রয়েছে আমরা মনে করি। আমাদের বাংলাদেশের পাশে একটা দেশ আছে তারা চায় আমাদের দেশে একটা অস্থির সিল হয়ে উঠুক যে কারণে তাদের পরামর্শে নির্দেশ কর্মে তারা অনেকেই আছেন যারা এসব বাস্তবায়নের কাজ করছেন এটা আমরা মনে করে ধরে নিব। শেখ হাসিনার সরকার আপনারা দেখেছেন আজকে তারা মায়া কান্দা করছে । আরে ভাই আজকে তো বিক্ষোভ জনতা শুধু ইটের দেয়াল ভেঙেছে, ইটার দেয়ালে তো কোন জীবন নাই, প্রাণ নাই, কিন্তু আপনারা আল্লাহর সৃষ্টি পৃথিবীর সেরা জীব মানুষ,আর সে মানুষের প্রাণ কেড়ে নিতেও একটুও দ্বিধা করেন নাই । তখন আপনারা ভাবেন নাই মানুষ গুলোকে মেরে ফেললে মানুষগুলার পরিবার আছে আত্মীয়-স্বজন আছে, এই মানুষটাকে আল্লাহপাক সৃষ্টি করেছে এই মানুষটাকে জীবন দিয়েছে আল্লাহ পাক। একটা বিল্ডিং ভাঙলে আরো অনেক বিল্ডিং করা যাবে, কিন্তু একটা মানুষ খুন করলে একটা মানুষ তৈরি করা যায় না। আপনারা এ সময়ের এই কথাগুলা ভাবেন নাই। আপনারা এত নরোপিসাস হয়ে গেছিলেন, যে আপনারা এতটাই খুনি, এতটাই স্বার্থপর, এতটাই জালিম হয়ে গেছিলেন। এখন আপনারা মাত্র ছয় মাস হয়েছে গেছেন, রাজপথে শহীদদের রক্ত এখনো শুকায় নাই। আপনারা আবার এখন বাংলাদেশের জমিনে রাজনীতি নিয়ে ফিরে আসতে চান, আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। এই যে বিক্ষোভ জনতা ক্ষিপ্ত হয়ে যে কাজগুলো করছে আমি মনে করি এর দায়ভার তাদের। কারণ বারবার শেখ হাসিনাকে মানা করা হয়েছিল, এই পরিবেশের মধ্যে আপনি কোন রকম বক্তব্য দিবেন না। কিন্তু সে কারো কথা শোনে নাই। তিনি নিজেই চেয়েছে যেন তার ৩২ নাম্বার বাড়িটা গুড়িয়ে দেওয়া হোক, আর বিক্ষিপ্ত জনতা তাই করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা ইমরান,নাজমুল, নোমান, জিহাদ, হানিফ, সোহেল ও রিদয় সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রমুখ ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট