1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : ২১শে ফেব্রুয়ারি, আমাদের গৌরবময় ইতিহাসের এক অনন্য দিন। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ।

বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি ২০২৫) সকালে জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় জেলা কার্যালয় থেকে র‍্যালি শুরু করে বি বি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল প্রতিবাদ, আর সেই প্রতিবাদই আমাদের সংগ্রামের শক্তি দিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই চেতনা আজও আমাদের পথ দেখায়, অধিকার আর ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেয়।

ভাষা শহীদরা শুধু ভাষার জন্য নয়, বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজও ছাত্রসমাজ সেই স্বপ্ন নিয়েই লড়ছে— সবার জন্য সমান শিক্ষা, গণতন্ত্র আর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।

শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার বিনির্মানে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘২১শে ফেব্রুয়ারি শুধু স্মরণ করার দিন নয়, এটি নতুন শপথ নেওয়ার দিন— অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন। আমরা প্রতিজ্ঞা করছি, আপামর ছাত্রসমাজকে সংগঠিত করে ভাষার মর্যাদা রক্ষা, মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন লড়াই অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ সহ-সভাপতি সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, অর্থ সম্পাদক শাহিন মৃধাসহ জেলা কমিটির নেতৃবৃন্দরা। এছাড়াও নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহবায়ক মৌমিতা নূর, সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান,যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা সহ অন্যান্য কর্মী-সংগঠক নেতৃবৃন্দরা প্রমুখ ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট