ফতুল্লা প্রতিনিধ : নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ম্যাগাজিন দুই রাউন্ড গুলি সহ দুই জনকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ।
সোমবার (৩ মার্চ ২০২৫) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায় গ্রেফতারকৃত দুইজন এক মায়ের পেটের আপন দুই ভাই, দক্ষিণ রসুলপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে শান্ত ( ফরমা শান্ত) ও তার ছোট ভাই হৃদয় ।
তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল তারেক আল মেহেদী।
Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games