1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান আগামী ৪ ও ৫ এপ্রিল উৎসব-২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপন করার লক্ষ্যে মতবিনিময় সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান আগামী ৪ ও ৫ এপ্রিল উৎসব-২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপন করার লক্ষ্যে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদ্যাপন পরিষদ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার ০৭ মার্চ, ২০২৫ইং) সকাল ১০:৩০ মিনিটে নারায়ণগঞ্জ চাষাড়া শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,বাবু শ্রী সরোজ কুমার সাহা সভাপতি, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদ ও সঞ্চালনায় শিখণ সরকার শিপন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ।

জেলার বন্দর উপজেলাধীন লাঙ্গলবন্দ এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত এই পূণ্য স্নানে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ পূণ্যার্থী অংশগ্রহণ করে থাকেন। এ সময় পূণ্য স্নানে অংশগ্রহণকারী বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধিগণ তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং উপস্থিত কর্তৃপক্ষ তা লিপিবদ্ধ করেন ও সমাধানের আশ্বাস দেন এ মতবিনিময় সভায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, বাংলাদেশ কেন্দ্রীয় গীতা পরিষদের সাধারণ সম্পাদক বিজন কান্তি ধর, কেন্দ্রীয় ভক্ত সেবা সংঘের সভাপতি শ্রী শান্তি রঞ্জন বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সঞ্জিব কর্মকার জয়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, কেন্দ্রীয় ছাত্র মহাসংঘের সভাপতি সজীব কুন্ড তপু, বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতির যুগ্ম সম্পাদক রতন পাল, দীপক পাল, এন ঘোরামী, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অভয়ে রায় জেলার সভাপতি এডভোকেট রঞ্জিত চন্দ্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, তাপস কর্মকার, প্রদীপ সরকার, বিশ্বজিৎ সাহা, তারক ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভৌমিক, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, পূজা পরিশোধ নেতা তপন ঘোষ, তপন গোপ সাধু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ মহাতীর্থ লাঙ্গলবন্দ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক কুমার সাহার সদ্য প্রয়াত পুত্র দীপেন সাহা এবং নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত সভাপতি গোপীনাথ দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট