1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

ইউসুফ খান টিপুর বিরুদ্ধে দিগুবাবু বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে দিগুবাবু বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। তাদের অভিযোগ, ওই বিএনপি নেতা বাজারের কয়েকজন মাছ বিক্রেতাকে মারধর ও লাঞ্ছিত করেছেন।

শনিবার (৮ মার্চ) বিকেলে শহরের অন্যতম পাইকারি ও খুচরা কাচাবাজারে বিক্ষোভ করেন তারা।

মিছিল থেকে তারা বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেন।

মো. বিল্লাল নামে এ বাজারের এক ব্যবসায়ী বলেন, “তারেক রহমান তাকে (টিপু) চাঁদাবাজি করতে বলেনি। তাহলে তিনি মাছ ব্যবসায়ীদের মারধর করলেন ও তাদের মাছ ফেলে দিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা মিছিল করছি।”

মারধরের শিকার হওয়া মাছ বিক্রেতা ইয়াসিন বলেন, বিএনপি নেতা টিপু এসে আমাদের মাছ ফেলে দিয়েছে। এ সময় মাছ তুলতে গেলে তিনি আমাদের মারধর করে। আমার মত আরও অনেক ব্যবসায়ীর মাছ ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, টিপু আমাদের কাছে চাঁদাবাজি করতে চেয়েছিল। তিনি চাঁদাবাজি করতে না পেরে আমাদের মারধর করেছে ও আমাদের মাছ ফেলে দিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

যদিও যোগাযোগ করা হলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হয়েছে দিগুবাবুর বাজারের সড়কটি খোলা থাকবে, সেখানে কেউ দোকানপাট করতে পারবে না। এই সড়কে বাস চলাচল করবে। কিন্তু কয়েকদিন যাবৎ ওইখানের বাজার কমিটির এক নেতার ছেলে বিল্লাল, মামুন ও বান্টি নামে সন্ত্রাসীগোছের কয়েকজন চাঁদাবাজির জন্য সড়কে মাছ বিক্রেতাদের বসাইছে। আমি তাদের সড়ক ছেড়ে দিতে বলেছি। সড়ক দখল করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। জনস্বার্থে কথা বলায় চাঁদাবাজরা আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট