1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হাসপাতাল থেকে সমন্বয়ক ইয়াবা সহ দুইজন আটক

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর থানার এক সমন্বয়ক সহ দুইজনকে আটক করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ মার্চ ২০২৫) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে এ যৌথবাহিনীর অভিযান হয়।

আটককৃতরা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেন।

হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্টাফ জানান, মোঃ জিদান হোসেন সমন্বয়ক পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালের স্টাফদের হুমকি ধামকি দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিলো। পাশাপাশি সে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ জানালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের ভেতর থেকে সমন্বয়ক জিদান হোসেন ও ইকবাল হোসেনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক (সুপার) ডা. এম এ বাশার জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন সমন্বয়ক বলে জানতে পেরেছি।

এ বিষয় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মোঃ জিদান পূর্বে ইন্টেরিয়রের কাজ করতো। গণঅভ্যুত্থানের সময় সে পিঠে গুলিবিদ্ধ হয়েছিল। এরপর থেকে জিদান সমন্বয়ক বনে যায়। সে নিজে ইয়াবা খেত বিক্রিও করতো। পাশাপাশি খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দালালীও করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জিদানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সদর থানার সংগঠক বলে স্বিকার করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান ও সদস্য সচিব জাভেদ আলম সাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সদর থানা সংগঠক মো: জিদানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা থেকে স্থায়ী বহিষ্কার করা হল। বহিষ্কৃত ব্যক্তির কোন অপকর্মের দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা নিবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট