1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এ বিষয় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার সদরের পাবর্তীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১১ মার্চ) আদালতের আদেশে মামলাটি রুজু করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম নিশ্চিত করেছেন।

বাদী লিটন মিয়া গত ৬ মার্চ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়েরের আবেদন করেন। শুনানি শেষে ৯ মার্চ আদালত মামলাটি রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দেন।

এছাড়াও অয়ন ওসমান, আজমেরী ওসমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পুত্র গোলাম মর্তুজা পাপ্পাসহ আরও ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে ।

উল্লেখযোগ্য আসামিরা হলেন, তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সুমেল, তারাব পৌর যুবলীগের সহসভাপতি মহাসিন ভুইয়া, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হাসান সিয়াম, আব্দুল্লাহ খান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রাব্বী, রায়হান কবির সুমন, রাকিব মিয়া, আল আমিন, তৌহিদুল ইসলাম, ফয়সাল কানন, বাপ্পী, জাহিদ হাসান, মেহেদী হাসান, মাহিনুর রহমান, ইলিয়াস, ফিরোজ ভুইয়াসহ আরও অনেকে।

এ সময় বাদীর ভাই আহত মিজান সহ আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়, ওই সময় মিজান গুরুতর আহত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট