1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত ইফতার সামগ্রী বিতরণী

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত ইফতার সামগ্রী বিতরণী ১৪ মার্চ শুক্রবার বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ ৩য় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজা সামনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি র আহবায়ক এড: শাখাওয়াত হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি আহবায়ক এড: শাখাওয়াত হোসেন খান বলেন, ফেসিস্ট সরকার গত ১৬ বছরে এদেশকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছে। ওই জালিম সরকার এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

তিনি আরো বলেন, এদেশের মানুষ শান্তি চায়। বন্দরের মানুষ একটি পরিবারের কাছে জিম্মি ছিল। গত ৫ আগস্ট বন্দরে কুশিয়ারা এলাকার স্বজন, ফরাজিকান্দা এলাকার রাইসুল হকের ছেলে পারভেজসহ র্নিবিচারে ৩৫ জনকে হত্যা করে। দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকান্ড রক্ষার্থে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি জহিরুল ইসলাম জয় এর সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আহাম্মদ আলী সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী শাহেন শাহ আহাম্মেদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জি এম সাদরিল। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মো: রবিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো: রকিব,সাংগঠনিক সম্পাদক সজিব,১ম সদস্য রিদয়,মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা মো: আলি,মাহফুজ,রাসেল,আরিফ,জজ মিয়া,সবুজ,সাব্বির ও ইমনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রকিবুল হাসান রকি,বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: লিয়ন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ.কে. হিরা,সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি ও বন্দর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মাসুদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট