1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে : মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক)-এ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৭ মার্চ) বিকেলে মুসলিমনগর এলাকার
বায়তুল আমান সরকারি শিশু পরিবারের (বালক) অভিভাকহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে
এ ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয় ৮০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এই সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না।”

তিনি আরও বলেন, “যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে। জেলা প্রশাসক সকলকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।

এই মহতী আয়োজনে অংশগ্রহণকারী সকলের মধ্যে এক বিশেষ আনন্দের অনুভূতি বিরাজ করছিল, যা ঈদের উৎসব ও রমাদানের মহত্ত্বকে আরও অর্থবহ করে তুলেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নুর, জেলা সমাজকল্যাণ অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট