1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (২৬ মার্চ) সকাল দশটায় চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে আমরা গণতন্ত্র এবং প্রকৃত স্বাধীনতার সুফল জনগণকে পৌঁছে দিতে আন্দোলন-সংগ্রাম করেছি। পৃথিবীতে অনেক ফ্যাসিবাদি দল তাদের ফ্যাসিবাদি কর্মকান্ডের কারণে বিলুপ্ত হয়েছে। যারা নিজেদেরকে স্বাধীনতার তথাকথিত ধারক-বাহক মনে করতো এই স্বাধীনতা দিবসে তাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে নাই। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারাই ফ্যাসিবাদি হয়ে উঠবে তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বল, বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হবার পর একটি মুক্ত পরিবেশে দীর্ঘদিন পরে আজকে স্বাধীনতা দিবস পালন করছে বিএনপি। চব্বিশের পট পরিবর্তনের পরে আমরা তথা এদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখেছে এই বাংলাদেশকে একটি কার্যকর উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল কাজ করছে। আমরা বিশ্বাস করি অচিরেই বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খা, যেই উদ্দেশ্যকে সামনে রেখে ত্রিশ লক্ষ শহীদ হয়েছিলেন এবং চব্বিশের এই গণঅভ্যূত্থানে বীর সেনারা শহীদ হয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামীতে। এই মহান স্বাধীনতা দিবসে আমাদের সকলের শপথ হচ্ছে, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিতে চাই যে অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।

এর আগে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শহীদুল ইসলাম টিটুসহ জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট