1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

নূরবাগ যুব ফোরামের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বেলা ১২ টায় ফতুল্লা থানাধীন নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫০ জন শিশুর হাতে পাঞ্জাবি-পাজামা, ফ্রক, থ্রি-পিসসহ ঈদের রঙিন পোশাক তুলে দেয় নূরবাগ যুব ফোরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য ৪.৫ ও ৬ নং ওয়ার্ড) অনামিকা হক প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজি মো. শহিদুল্লা, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ, নূরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম বাবু, নূর-হোসেন প্রমুখ।

নূরবাগ যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহান বলেন, মাদক, সন্ত্রাসসহ সমাজে চলমান যেকোন অপরাধ প্রবণ কাজ থেকে ছাত্র ও যুব সমাজকে সুরক্ষিত রাখতে ভালো কাজের চর্চার বিকল্প নেই। সেই লক্ষে ২০১৯ সাল থেকে নিয়মিত খেলাধূলা, সংস্কৃতি চর্চা, পাঠচক্রসহ বিভিন্ন বিজ্ঞানমুখী প্রগতিশীল কাজ করে যাচ্ছে নূরবাগ যুব ফোরাম। এ সময় আগামীতেও এমন সব ভালো কাজের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার অঙ্গিকার করে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ও অভিভাবক মণ্ডলীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শামীম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মিরাজ, ইব্রাহীম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম ও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট