1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

সততা ও নিষ্ঠা ব্যবসার মূলধন -মুহাম্মদ শহীদুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার, এই স্লোগানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF) নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৭মে শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমাদের একটি স্লোগান আছে “টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার”, এটা শুধু প্রতিপাদ্য বিষয় তা কিন্তু নয়। আপানাদের মনে রাখতে হবে শুরুটা ছোট থেকেই হয়। বড় সেটাপ নিয়ে বড় বড় অফিস নিলেই ব্যবসা হয়না। ব্যবসার মূলধন সততা ও নিষ্ঠা। এসময় তিনি আরো বলেন আল্লাহর রাসূল তিনি নিজে ব্যবসা করেছেন এবং সাহাবিদের ব্যবসায়ী হতে উৎসাহ দিয়েছেন। এবং কুরআনের একটি আয়াত তুলে ধরে তিনি বলেন সততা ও নিষ্ঠাবান ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে প্রবেশ করবেন।

আই ডি ডব্লিউ এফ ঢাকা অঞ্চল দক্ষিণের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডা.আনোয়ারুল আজীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান,
জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার।

উপস্থিত ছিলেন, আই বি ডাব্লিউ এফ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইলিয়াস মোল্লা, সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি জানে আলম, সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু। মহানগর সভাপতি আব্দুস সাত্তার আনসারী, সহ সভাপতি নিজাম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি শাফায়েত আলম ফায়সাল, এইচ আর ডি সেক্রেটারি ডাক্তার জাকির হোসেন।
সদর থানা সভাপতি সালাহ উদ্দিন, সেক্রেটারি রেদওয়ানুল আবেদীন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি জিএম হাবিবুল্লাহ, বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া শাহীন, সেক্রেটারি রাসেল খান।
সোনারগা থানা সভাপতি মোঃ ইব্রাহিম হাসান ,রুপগঞ্জ থানা সভাপতি মোবারক হোসেন দুলাল, আড়াই হাজার থানা সভাপতি ইব্রাহিম মোল্লা, ফতুল্লা থানা সভাপতি ফজলুল হাই মানিক, বন্দর থানা সেক্রেটারি এনামুল হাসান রিয়াদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট