1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদাইলঘাটে অবস্থিত “রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি”তে মোবাইল কোর্ট

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদাইলঘাটে অবস্থিত “রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি”-তে সোমবার ১৯ মে ২০২৫ তারিখে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই অভিযানটি নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে সহায়তা প্রদান করে র‍্যাব-১১, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর), বাংলাদেশ পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন।

অভিযানের সময় ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ রি-ইউজড ও নকল স্ট্যাম্প, ১৪,০০০ প্যাকেট সিগারেট (মোট ১,৪০,০০০ শলাকা) এবং প্রায় ২১ লক্ষ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এসব অবৈধ সামগ্রী তাৎক্ষণিকভাবে ডিসপোজ (ধ্বংস) করা হয়। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের জন্য ফ্যাক্টরিটিকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, উক্ত ফ্যাক্টরিটি ২০২১ সাল থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা, অর্থাৎ মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তারা ৫০% মূল (অরিজিনাল) স্ট্যাম্প এবং বাকি ৫০% রি-ইউজড স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বিক্রি করত। এর আগেও ২০২৩ সালে একই অভিযোগে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়েছিল। কিন্তু মাত্র সাত দিন পরেই তারা পুনরায় কার্যক্রম শুরু করে।

আজকের অভিযানে ফের ফ্যাক্টরিটিকে সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট