1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়কে বিশাল গর্ত: যানচলাচলে ঝুঁকি স্থানীয়দের ক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাস

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়কে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। সেতু উদ্বোধনের মাত্র তিন বছর পরই সংযোগ সড়কের পাশে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে, যা যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানালেও এখনও কোনো কাজ শুরু হয়নি।

মঙ্গলবার (২০ মে) সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম পাশের সৈয়দপুর অংশের সংযোগ সড়কের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে। গর্তটির কারণে রাস্তার একপাশ প্রায় ধ্বসে পড়ার উপক্রম। স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতের ভারী বৃষ্টির পরই এ অবস্থা তৈরি হয়। বৃষ্টির পানি সরাসরি রাস্তা দিয়ে প্রবাহিত হওয়ায় মাটি ধুয়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়, তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণকালে সংযোগ সড়কে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। বৃষ্টির পানি সরাসরি রাস্তা দিয়ে প্রবাহিত হওয়ায় মাটির স্তর ক্ষয়ে গর্ত তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, *”প্রতি বছর বর্ষায় এখানে পানি জমে। এবার তো রাস্তার পাশেই গর্ত হয়ে গেছে। দ্রুত মেরামত না হলে বর্ষায় বড় দুর্ঘটনা হতে পারে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বলেন, “বৃষ্টির পানির চাপে মাটি সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে। আমরা শিগগিরই মেরামতের কাজ শুরু করব।

সেতুটির ড্রেনেজ ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, এখানে ড্রেনেজ ব্যবস্থায় কিছুটা ত্রুটি রয়েছে। সেতুর বাঁক (সুপার এলিভেশন) থাকায় পানি একদিক দিয়েই প্রবাহিত হয়। তবে নিচে থাকা বাড়ি-দোকানে পানি ঢোকার আশঙ্কায় স্থানীয়রা ড্রেনের মুখ বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেন। এতে পানি স্বাভাবিকভাবে বের হতে পারে না এবং রাস্তার মাটি ক্ষয়ে যায়। এ সমস্যা সমাধানে ড্রেনেজ সিস্টেম সংস্কারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, বর্ষা মৌসুমে বৃষ্টি বেড়ে গেলে সংযোগ সড়কের এই অংশ সম্পূর্ণ ধ্বসে যেতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাদের দাবি, দ্রুততম সময়ে গর্তটি মেরামত করে যানচলাচল নিরাপদ করতে হবে।

এদিকে, সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করলেও এখনও কোনো মেরামত কাজ শুরু না করায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। প্রশাসনের ত্বরিত পদক্ষেপই এখন সবার প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট