1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি : বদিউজ্জামান বদু

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হোসিয়ারি ব্যবসায়ীদের উদ্যোগে লাঠি মিছিল অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

শনিবার (২৪ মে ২০২৫) দুপুরে নারায়ণগঞ্জ নয়ামাটি, করিম মার্কেট এলাকায় এ লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে মিছিল করেন। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের একত্রিত করে মিছিল করেছি।

কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি।কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী-চাঁদাবাজি করলে আমরা প্রতিহত করতে প্রস্তুত।

নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানেই হোসিয়ারি মালিকদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, হোসিয়ারী সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, পরিচালক দুলাল মল্লিক, পরিচালক আলহাজ্ব আব্দুল হাই, পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, পরিচালক হাজী মোহাম্মদ শাহিন সহ অসংখ্য ব্যবসায়ী বৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট