1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের বেয়ারার নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : উৎসবমূখর ও আনন্দগন পরিবেশে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে ২০২৫) দুপুরে নারায়ণগঞ্জ শহরের টানবাজারস্থ এলাকায় বাংলাদেশ  ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন সম্পন্নের দুইদিন পর নিয়মানুযায়ী ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি ও ৩ জন সহ-সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে। এমতাবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদের জন্য ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ২ জন এবং সহ-সভাপতি পদের জন্য ৫ জন নবনির্বাচিত সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সভাপতি পদে আলহাজ্ব এম সোলায়মান ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ অপর প্রার্থী মোস্তফা এমরানুল হকের চেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হন।

৩টি সহ-সভাপতি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তাদের মধ্যে মোঃ মাহফুজুর রহমান খান মাহফুজ, মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায় নির্বাচিত হন।

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২৫-২০২৭ সদস্যরা হলেন – সভাপতি আলহাজ্ব এম সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ, সহ-সভাপতি হচ্ছেন – মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায়। সদস্য – মোস্তফা এমরানুল হক, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ আকবর হোসেন, মোঃ আকরাম, গৌতম সাহা, মোঃ তাইজু উদ্দিন আহমেদ, মোঃ জোবায়ের আলম ঝলক, মোঃ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মোঃ মাহমুদুল হোসেন লিংকন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ফয়সাল আহাম্মদ দোলন, মোহাম্মদ মুসা, মোহাম্মদ জাহিদ হাসান ও জীবন সাহা।

নির্বাচন বোর্ডের দায়িত্বে চেয়ারম্যান ছিলেন প্রবীর কুমার সাহা, সদস্য ব্যারিস্টার মেহেদী হাসান ও হাবিব ইব্রাহিম। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আইউব, সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন কামাল ও মোঃ মকবুল হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট