1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেনের পানি থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি মোঃ রবিন : নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেনের পানি থেকে বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেন পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫ইং) সকাল সাড়ে ৮টার দিকে এডভান্স গার্মেন্টস সংলগ্ন গলির পাশে ড্রেনে এ বস্তায়বন্দি থাকা লাস্ট টি ভেসে ওঠে।

নিহত জনি সরকার সিলেট সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্টপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জনির পিতা করুনা সরকার নারায়ণগঞ্জ শহীদ রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। জনির মা, দুই বোন ও বাবা—মিলে পরিবারটি লালখা এলাকায় বসবাস করছিল।

স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে তারা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হান্নানুর রফিক (রঞ্জু) কে খবর দেন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় বন্দি লাশ সহ উদ্ধার করেন।

জনির পিতা করুনা সরকার জানায়, জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করতেন। সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি আমার ছেলের বস্তায় বন্দি লাশ দেখতে পাই।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় জনির মরদেহ উদ্ধার করা হয়েছে। নাক-মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট