1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

বাংলাদেশের রাজনীতি এখনো পরিবর্তন হয়নি- সেলিম প্রধান 

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বাংলাদেশের রাজনীতি  এখনো পরিবর্তন হয়নি। আমি সেলিম প্রধান এখন পর্যন্ত আমার নিজের এলাকায় যেতে পারি না। আমি নিরাপদ বোধ করি না। আমার মত ব্যক্তি যদি নিরাপদ বোধ না করি তাহলে সাধারণ নাগরিক তারা কি করবে।বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) দলের প্রধান উপদেষ্টা ও  জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান  সেলিম প্রধান এ মন্তব্য করেন।

রবিবার ২২ জুন দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সেলিম প্রধান আরও বলেন, বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যত কোথায় যাবে। আমরা সবাই কিন্তু আজ হতাশ। আমরা অনেক ভাবতেছি আবার সেই আগের পরিবেশ আসবে। অনেক নেতৃবৃন্দ কৌশলে রাজনীতিক পদ বাগিয়ে চাঁদাবাজি করছে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি করার উপায় হচ্ছে একটা রাজনীতির দলে প্রবেশ করে একটা পদ বাগিয়ে নেবে। আর সেই পদ মানে ব্যবসা।

তিনি আরও বলেন, রূপগঞ্জে প্রায় সময় দুই দলের মারামারি চলে। পুরো দেশের মধ্যে রূপগঞ্জে সবচেয়ে বেশি খুন হয়েছে। কিছুদিন পর পর সেখানে গোলাগুলি-মারামারির ঘটনা ঘটে। বর্তমানে বড় দুই দলের লোকজন অর্থের জন্য মারামারি করে। টাকার ভাগাভাগি নিয়ে তারা মারামারি করে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ আজ অথবা কাল আপনাকে নির্বাচন দিতে হবে। সংস্কার করা অবশ্যই দরকার। তবে নির্বাচনেরও দরকার আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট