1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ বন্দরে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদেরঅবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ বন্দরে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদেরঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ শে জুন মঙ্গলবার বান্ধবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষে বন্দর উপজেলার স্বাস্থ্য সহকারীরা সকাল আটটা হতে দশটা পর্যন্ত কর্ম বিরতি পালন করেন।বন্দরের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

২ ঘণ্টা কর্মবিরতি অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বন্দর উপজেলা টাকা কমিটির সভাপতি মোহাম্মদ আল মামুন যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল কবির,সাংগঠনিক সম্পাদক উম্মে রুম্মান রিক্তা, রোকসানা আক্তার খালিদ হোসেন মোল্লা রাজিবুল হক আয়েশা সিদ্দীকি প্রমূখ। বক্তারা বলেন সারা দেশের ন্যায় আমাদের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য এই কর্মসূচি আমরা পালন করছি। ছয় দফা দাবি হলো নির্বাহী আদেশে বিডি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক করে ১৪তম গ্রেট প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ ১১ তম গ্রেডে বেতন স্কেল উন্নতি করুন, পদোন্নতিক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, বেতন স্কেল উন্নতি করনের পূর্বে সরকারি স্বাস্থ্য পরিদর্শন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গেট প্রাপ্ত হয়েছেন তা পূর্ণ নির্ধারণ বেদন স্কেলের সাথে যোগ করতে হবে, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এন আই ডি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী পরিদর্শকদের ডিপ্লোমা ধারী সম্পূর্ণ হিসেবে গণ্যকরে সরাসরি ১১ তম পদমর্যাদা দিতে। হবে।

বক্তার আরো বলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয়ের পরিষদ ধীরুভাবে বিশ্বাস করে এই ছয় দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী ও টেকসই হবে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমুহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। এ দাবি বাস্তবায়ন না হলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট