1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুন্দর, সুষ্ঠ ও সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা 

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুন্দর, সুষ্ঠ ও সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার ৩১ আগস্ট বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার, আমরা সবাই বাংলাদেশী। জননেতা তারেক রহমান সংখ্যালঘু শব্দটি পছন্দ করেন না। তিনি বলেছেন আমরা সবাই বাংলাদেশী, আমরা ভাই ভাই, সবাই আমরা এক, আমরা একে অন্যের পরিপূরক। ৫ আগস্ট পরবর্তী আপনাদের সকল ধরনের ধর্মীয় উৎসবে আমাদের কোন প্রকার ভূমিকায় কোন ঘাটতি ছিলোনা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বিএনপি কথায় নয় কাজ করে ফলাফল দিতে পছন্দ করে।

তিনি আরও বলেন, এখানে এসে জানতে পারলাম লক্ষ্মী নারায়ণ কটন মিল পূজা মন্ডপের জায়গা কে বা কারা দখল করে রেখেছে। আপনাদের বলতে চাই আওয়ামী দুঃশাসনকালে যা করেছেন এখনও সেটাই করতে পারবেন না। বিএনপি জনগণের মনে কথা বলে। যারা জায়গা দখল করে রেখেছে তাদেরকে বলবো কোনপ্রকার পদক্ষেপ নেয়ার আগে স্বসম্মানে জায়গা ছেড়ে দিন। নইলে আগামী ১৫ দিনের মধ্যে বিএনপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন সকলে মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আমাদের নেতার নির্দেশ, কোন মানুষ নির্যাতিত বা অন্যায়ের মুখোমুখি হবেনা। আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

সভায় সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনু।

এছাড়াও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সরোজ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, তাপস কর্মকার, সঞ্জিব কুমার জয় প্রমুখ।

সার্বিক তত্বাবধানে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট