1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

তাক লাগানো  বর্ণাঢ্য র‌্যালী করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তাক লাগানো  বর্ণাঢ্য র‌্যালী করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান। পুরো শহরে ছিলো হাজার হাজার জাকির খানের অনুসারী বিএনপির নেতা কর্মী সমর্থকদের পদচারণায় উৎসব মুখর পরিবেশ।

সোমাবার ১ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়াপুল থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া বিজয়স্তম্বে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালীতে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেস্টুন ও প্লেকার্ড শোভা পায়। র‌্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিএনপি সমর্থকরা অংশ নেয়।

র‍্যালী শেষে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা  জাকির খান বলেন, দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, এবার নির্বাচন হবেই হবে। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে অবাদ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই হবে। আর নারায়ণগঞ্জে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থ্যতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। তারেক রহমান আসবে বীরের বেশে।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, জাকির খানকে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছিল। তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি খুব ছোটবেলা থেকে তাকে চিনি। আমি যখন কারাগারে যাই তখন তাকে সেখানে দেখেছি। জাকির খান কারগার থেকে মুক্তি পাওয়ার পরে তাকে সংবর্ধনা দিলে হাজার হাজার মানুষের ঢল নামে। ২৫ বছর পরে এসেও তার সেই একই জনপ্রিয়তা দেখতে পাচ্ছি। জাকির খানের হাত ধরে এই সন্ত্রাস কবলিত নারায়ণগঞ্জের মাটি মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।

এ সময়  উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমউল্লাহ করিম সেলিম, বিএনপি নেতা নাজিম আহমেদ, দিদার খন্দকার, পারভেজ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট