1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

সাবেক এমপি এড. আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা’র নেতৃত্ব না’গঞ্জে বর্ণাঢ্য র‍্যালী

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক এমপি এড. আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা’র নেতৃত্ব  বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার ১ সেপ্টেম্বর বেলা ১১ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের  মন্ডলপাড়া পুল এলাকা থেকে মিছিলটি বের হয়।

এ সময় র‍্যালীতে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রবীণ বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন। র‍্যালীতে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণীয়।

এর আগে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে জড়ো হতে থাকে। প্লে কার্ড, সাউন্ড সিস্টেম, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র সহ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। র‍্যালীটি নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া পুল এলাকা থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বর, মেট্টোহল মোড় ঘুরে কালীর বজার চারারগোপ গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, আমার মনে হয় নমিনেশন নিয়ে চিন্তা করার কারন নেই। নমিনেশন যার কাছেই আসুক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। একটা জিনিস মনে রাখবেন আজকে বিএনপির যে খন্ড খন্ড অবস্থান, যখন নির্বাচনের সময় হবে তখন এই অবস্থা আর থাকবেনা। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যারা যেই অনুসারী থাকুন না কেনো কারো সাথে কোন বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করবেন না। যখন ধানের শীষ হাতে চলে আসবে তখন দেখবেন তারাই আপনাদের সাথি হবে। আমি তাদেরকে আহ্বান করবো, যে ঘরে আপনাদের জন্ম সেই ঘরে চলে আসুন।

আপনাদের জন্য দরজা খোলা আছে। আমি সাংসদ থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে গত ১৬ বছরে উন্নয়নের যে ঘাটতি হয়েছে সুন্দর একটি নগর পরিকল্পনার মাধ্যমে ফুটপাত, যানজট সহ সকল সমস্যা খুব দ্রুতই সমাধান করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মোঃ আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, এড. আনিসুর রহমান মোল্লা, সাবেক সহ-সভাপতি হাজ্বী মোঃ তাহের আলী, ২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর নাসিক ফারুক চৌধুরী, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাজ্বী মোঃ শাহীন, বন্দর থানা বিএনপির নেতা নেছারউদ্দিন, মেসবাহউদ্দিন স্বপন, বন্দর উপজেলা বিএনপি নেতা আঃ কাশেম, হাজী আনছার আলী, মোঃ ইসলাম মিয়া, হাসানুজ্জামান খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাসিব, সিদ্বিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম শিপলু, সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রাজু, ,,আকাশ আহমেদ বাছির, নুর-ই-হামীম হৃদয়, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শাহ আলম, সাবেক সদস্য সচিব পাপ্পু আহমেদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, সাবেক সদস্য সচিব জুয়েল আহমেদ, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট