1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) ও ছেলে আফরান (৪)। শিপলু কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা। বর্তমানে নিহতরা নারায়ণগঞ্জ বাবুরাইল বউবাজারে পলাশ মিয়ার বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহমেদ জানান,বাসার দরজা ভেতর থেকে লক করা ছিল। স্থানীয় বাসিন্দাগন ও মৃত হাবিবুল্লাহ শিপলুর আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। শিপলুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। অন্য একটি কক্ষে তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের দুজনের মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, শিপলু ‘রমজান সমিতির’ ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনার সময়ে বন্ধ হয়ে যায়। সমিতির মালিক গ্রাহকের জমা রাখা টাকার বড় অঙ্ক আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনার পর গ্রাহকরা সমিতির মালিক এবং শিপলুর বিরুদ্ধে মামলা করেন। এতে শিপলু প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে ওই হতাশা থেকেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট