1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাথে ছিলেন তাদের সহধর্মী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ ঐতিহ্য সম্বলিত রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাথে ছিলেন তাদের সহধর্মী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বুধবার ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, “নারায়ণগঞ্জের ঐতিহ্য অনুযায়ী এ বছরও জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। জেলার ২২৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। পূজার সার্বিক পরিবেশে আমরা সন্তুষ্ট। আশা করছি বিসর্জনের মধ্য দিয়ে উৎসব নির্বিঘ্নে সমাপ্ত হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করে আসছে বহু বছর ধরে। এবারের আয়োজনও তারই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এ ঐতিহ্য বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা আশ্বাস দিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “মণ্ডপের পাশেই মসজিদ থাকা সত্ত্বেও ভক্তরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তার ফলেই ১৪৩ বছর ধরে এখানে নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হচ্ছে। এটি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট