1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার মহান উদ্দেশ্যে কাজ করছে– সালমা আক্তার 

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের অধিকার ফিরিয়ে আনার মহান উদ্দেশ্যে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি নিয়ে কাজ করছে।

শনিবার বিকেলে সোনারগাঁওয়ের চৌধুরীরগাঁও এলাকায় উঠান বৈঠকে সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল, যিনি আমাদের জাতীয় চেতনা ও স্বাধীনতার গর্ব উপহার দিয়েছেন। তারই আদর্শে অনুপ্রাণিত সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

যিনি ত্যাগ, সাহস ও নেতৃত্বের মাধ্যমে এই জাতিকে গণতন্ত্রের পথে এনেছেন। তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জনগণের ভোটাধিকার ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছেন। সেই রূপরেখাগুলো জনগণের কাছে পৌঁছে দিতেই আজ আমরা আপনাদের দ্বারে এসেছি।

সালমা আক্তার আরও বলেন, গত স্বৈরাচার সরকারের আমলে দলের কর্মসূচি পালন করতে গিয়ে আমরা অনেকেই নানাভাবে হয়রানির শিকার হয়েছি । আমি নিজেও গুরুতর আহত হয়েছিলাম, আজও সেই ব্যথা বয়ে চলেছি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আপনাদের আমাদের ভোটের অধিকার হরণ করেছে।

দিনের ভোট রাতে হয়েছে, জনগণের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক একজন সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ও সফল ব্যবসায়ী।তার মতো মানুষ নির্বাচিত হলে এ অঞ্চলে সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সর্বোপরি দল যাকেই মনোনয়ন দিক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীর জন্য কাজ করবো।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহ সম্পাদক সালমান হোসেন, ইয়াছমিন আক্তার, মর্জিনা আক্তার, আব্দুর রহিম প্রমুখ। উঠান বৈঠকে বিভিন্ন বয়সের দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট