1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত ব্যপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারী -বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার তারিক আল মেহেদী, ডাঃ মেহেদী হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান,ভারপ্রাপ্ত ডিডিএলজি নাইমা ইসলাম,জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান,সিনিয়র সহকারী কমিশনার টি,এম,রাহসিন কবির,যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক হাসিনা মমতাজ,সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক ফিরোজা বেগম ঝুমুর প্রমুখ।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছেন,গ্রাম আদালত থাকলে পক্ষ পাতিত্ব কম হবে।সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে।যার পক্ষে রায় যায় সে খুশি হয় অপর পক্ষ অসন্তুষ্ট হয়।ছোট- খাটো ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই।যে বিষয়ে যাই থানাও জানেনা এটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব।ইউপি চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের বিচারক।তিনি না থাকলে যে মেম্বার যোগ্য বেশী তিনিও গ্রাম আদালতের বিচারক হতে পারবেন।এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার রায় দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির,প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস,নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল, নিউজ নারায়নগঞ্জের সম্পাদক শরীফ সুমন,মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম,ঢাকা নিউজের জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন,ঢাকা নিউজের সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি,আজকের নীর বাংলার বার্তা সম্পাদক আনিসুল হক হীরা,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ কথা ডট কম অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু খন্দকার সহ বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট