1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় ‘মেড ইন বাংলাদেশ’কে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ।

নূর হোসেনের হত্যা চেষ্টাকারীরা ২৪ ঘন্টায় গ্রেফতার না হলে কঠোর কর্মসূচী নেয়া হবে : মুফতি দেলাওয়ার হোসাইন সাকী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি নূর হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৫ জানুয়ারী বুধবার বিকেল ৩টায় বন্দর শাহী মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২১নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ ইমাম হোসনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা দ্বীন ইসলাম,মুফতি হাবিবুল্লাহ হাবিব,মুহাম্মদ জাহাঙ্গীর কবির,মুহাম্মদ সুলতান মাহমুদ,মুহাম্মদ রবিউল ইসলাম,এইচ এম শাহিন আদনান।

প্রতিবাদ সমাবেশে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুহাম্মদ আবুল হাসেম,মুহাম্মাদ নজরুল ইসলাম মাষ্টার, বন্দর শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,শাহী মসজিদ মার্কেট কমিটির সহ-সভাপতি আফতাবউদ্দিন ওসাধারণ সম্পাদক শেখ কামাল।

সভায় বক্তারা বলেন, আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। আমরা সংঘাত চাই না। তবে এই পরিকল্পিত হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। মনে রাখতে হবে, জুলাইয়ের বিপ্লবের রক্ত এখনো শুকায় নাই।

জুলাই আন্দোলনের আমেজ এখনো শেষ হয়ে যায় নাই। অপরাধীরা যদি অধরা থাকে তাহলে পুনরায় সেই আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, ইনশাআল্লাহ। নূর হোসেনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে থানা ঘেরাও থেকে শুরু করে আরো কঠিনতর কর্মসূচী গ্রহণ করা হবে। ফ্যাসিষ্ট সরকারের দোসরদেরকে আমরা কোনভাবেই ছাড় দিবোনা। তারা কোন গুহায় লুকিয়ে থাকলেও তাদেরকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবো আমরা নূর হোসেনের হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন নুর হোসেন ভাই। এলাকায় মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এ কারণেই মাদকসেবী ও চাঁদাবাজরা সন্ত্রাসী কায়দায় তার উপর হামলা করেছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারক উৎখাত হয়েছে।

শায়খে চরমোনাই ৪ তারিখ ঘোষণা দিয়েছিলেন গণভবন দখল করার। ঠিক পরের দিন ৫ আগস্ট পুলিশের ব্যারিকেড ভেঙ্গে গণভবন অভিমুখে রওয়ানা হয়েছিলেন যেটা মিডিয়া ও জনগণ স্বাক্ষী। আমরা প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। অন্যথায় ধৈর্যের বাধ ভেঙ্গে গেলে সেটার দায় প্রশাসনকেই নিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট