1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

আমরা কোনো মানুষকে দুস্থঃ মনে করি না : মাসুকুল ইসলাম রাজি

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে শীতার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ই জানুয়ারী) বিকেলে ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ঢালীবাড়ী এলাকায় এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম টিটু ঢালী’র সভাপতিত্বে ও সঞ্চালনায় জাতীয়তাবাদী প্রজন্ম দলের কাশীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বলেন, আজ আপনারা যারা এখানে এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিএনপি কাজ করে মানুষের প্রয়োজনে। আমরা কোনো মানুষকে দুস্থঃ মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ সবাই সমান। অতএব এখানে মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষকে দুস্থ বলাটা আল্লাহ-তায়ালাও পছন্দ করেনা, আমরাও পছন্দ করিনা। অতএব ভবিষ্যতে কখনো আপনারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে এই শব্দটি ব্যবহার করবেন না। আমরা জানি কাশীপুরের মাটি বিএনপির ঘাটি, আগামীতে বিএনপি ক্ষমতা গেলে অবশ্যই কাশীপুরে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রায় শতাধিক শীতার্ত নারী-পুরুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আরাফাত আলম জিতু, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমিরুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, কাশীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, কাশীপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ আতাউর রহমান শামীম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শওকত আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম ও কাশীপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা মোঃ আলমগীর হোসেন সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট