1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

বর্তমানে অন্তর্বতীকালীন সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা- গিয়াস উদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলবি এনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা।

শনিবার ১৮ জানুয়ারী বিকেলে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায়, নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষ থেকে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, ‘বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে নির্যাতন করেছে। আজকে সকলকে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী? সরকারকেও সেটি উপলব্ধি করতে হবে। একইসঙ্গে তারা যখন উপলব্ধি করবে যে, বাংলাদেশের মানুষ তাদের ওপর আস্থা রেখেছে তখন গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব।’

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায়

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, এস,এম,আসলাম, ডি,এইচ,বাবুল, রওশন আলী, সেলিম মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাডঃ বারী ভূইয়া, খন্দকার আক্তার হোসেন, যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ক তৈয়ম হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক জামান মির্জা প্রমূখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন, জাকির হোসেন, হাজী নুরুল ইসলাম, শাহ-জাহান, জাহাঙ্গীর আলম প্রধান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট