1. : lf_Z013xMisiFVB :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

আপনাদের একান্ত দোয়া ও সমর্থন নিয়ে আমরা এই নির্বাচনে প্রতিন্ধিতা করছি : আলহাজ্ব বদিউজ্জামান বদ

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

রাজু খন্দকার : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন হোশিয়ারী মার্কেটে গিয়ে প্রচার প্রচারনায় করেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীরা।

বুধবার ( ২২ জানুয়ারী) সকালে নয়ামাটি এলাকার মার্কেট সহ বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে গিয়ে ভোট চাইতে বেড়িয়ে পরেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল এর জেনারেল গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের সকল সদস্য বৃন্দ।

এ নির্বাচনকে উদ্দেশ্য করে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, আপনাদের একান্ত দোয়া ও সমর্থন নিয়ে আমরা এই নির্বাচনে প্রতিন্ধিতা করছি। অবহেলিত হোশিযারী ব্যবসায়ী ভাইয়েরা বিগত ফ্যাসিবাদী সরকারের আমেলে এই হোশিয়ারী পল্লী গুলো ক্ষমতাসীনদের হাতে জিম্মি ছিলো। সাহস করে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ তো থাক কথাও বলতে পারতো না। অতীতের নীল নকশার নির্বাচনকে আর কখনোই হোশিয়ারী ভাইয়েরা মেনে নেব না। তাদের সকলের মুখে মুখে একটাই শ্লোগান“ আর নয় সিলেকশন, এবার হবে ইলেকশন”।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মোঃ মনির হোসেন খান, মোঃ দুলাল মল্লিক, মোঃ আতাউর রহমান, মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ মনির হোসেন, হাজী মোঃ শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মোঃ মাসুদুর রহমান, মোঃ পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মোঃ নাসির শেখ, মোঃ বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট