1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : ২১শে ফেব্রুয়ারি, আমাদের গৌরবময় ইতিহাসের এক অনন্য দিন।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি ২০২৫) সকালে নারায়ণগঞ্জ চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গনে এ সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠিত হয় ।

মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। বইমেলায় প্রশাসনের পক্ষ থেকে ২১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি খাবারের স্টলও রয়েছে। স্টল বরাদ্দ পেয়েছে রাজনৈতিক দল ও কয়েকটি ছাত্র সংগঠন, এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী, গণসংহতি আন্দোলনের সংহতি প্রকাশন, ইসলামি ছাত্র শিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জসহ অন্যান্য প্রকাশনী।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও লেখকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট