1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের সুযোগ দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব : আবদুল মোনায়েম মুন্না

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় এবং সামর্থ্যহীন ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ মার্চ ২০২৫) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ ফতুল্লা মাসদাইরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনি এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

আবদুল মোনায়েম মুন্না তার বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা চলবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন এবং জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচন চাচ্ছি। যখন কেউ জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাকে জবাবদিহি করতে হয়। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি।

তিনি আরো বলেন, এই নারায়ণগঞ্জে সন্ত্রাসী বাহিনী শামীম ওসমানের পরিবার অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা যে অন্যায় অত্যাচার করেছে, গুণ্ডামি করেছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কেউ পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে দাবি জানাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সহযোগী সন্ত্রাসী, ক্যাডার বাহিনী এখন যারা বিভিন্নভাবে নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে কবে। কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের সুযোগ দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব। জনগণের কষ্ট বাড়ানোর কোনো কাজ করা হবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সকল নেতৃবৃন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট