1. : lf_Z013xMisiFVB :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল দোয়া

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২২ মার্চ২০২৫) বিকালে নারায়ণগঞ্জ ফতুল্লা জামতলা এলাকায় বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসেন খাঁন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গন অধিকার পরিষদ এর নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি অমিত হাসান, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ডক্টর ইকবাল হোসাইন ভূইয়া, প্রমূখ।

এ সময় জামায়াতে ইসলামীর প্রশংসা করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও জুলুম থেকে আমরা কেউ ইং রেহাই পাইনি তুলনামূলক জামায়াতের উপর অত্যাচারের মাত্রা বেশী ছিলো।এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। জুলাই বিপ্লবের স্প্রিটকে নষ্ট হতে দিবোনা।

এ সময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ জামায়াতের নেতৃবৃন্দ প্রমুখ ।

দোয়ার মাধ্যমে ইফতার পূর্ব আলোচনা সভা শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট