1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

জাকির খানের পক্ষে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকালে দেওভোেগ সাকিম আলী জামে মসজিদের সামনে প্রায় ৫’ শতাধীক এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ শেষে বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি আলহাজ বদিউজ্জামান বদু বলেন, গত ২৪ বছর যাবৎ আমরা গরীব ও দুস্থদের মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। আমাদের সমাজের গরীব দুঃখী মানুষগুলো যাতে ঈদটা সুন্দরভাবে করতে পারে, সেই উদ্দেশ্যেই আমরা চাউল, চিনি, সেমাই ও মুরগীসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করছি।

তিনি আরো বলেন, এর আগে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে তার নেতাকর্মীরা, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি আলহাজ বদিউজ্জামান বদু, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল, মীর মোহাম্মদ রাজীব, হাজী মোহাম্মদ সোহেল, লিমন ভূইয়া, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিংরাজ খান প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট