1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওতাধীন নতুন ঠিকাদারদের লাইসেন্স প্রদান ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওতাধীন নতুন ঠিকাদারদের লাইসেন্স প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বুধবার (২১ মে) সকালে জেলা পরিষদ হলরুমে এ ঠিকাদারদের লাইসেন্স প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি
অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে দেশটাকে যদি সবাই ভালোবাসি তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা যারা আছেন তারা যদি নিজেদের অবস্থান সঠিক রাখেন তাহলে আগামী প্রজন্ম আপনাকে অনুসরণ করবে। আপনার কর্মই আপনাকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে। পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমাদের রাষ্ট্রের যে সীমিত সম্পদ সেটা কাজে লাগাতে হবে। এ সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারন এ অর্থ আপনার, আমার। শুধু যদি নিজেরটা ভাবি তাহলে হবেনা। সকলকে নিয়ে ভাবতে হবে। অন্যরা আমাদেরকে দিকনির্দেশনা দিবে সেটা চাইনা। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আমরা যে স্বপ্ন দেখি সেটা আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। কাজ করার সময় সে সমস্যাই আসুক সেটা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। দায়িত্ব আমাদের সকলের, কারো একার দায়িত্ব না। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য প্রত্যকের গাছ লাগানো উচিত।

তিনি আরও বলেন, আজকে আমরা মাদক নিয়ে সংকিত, চারদিকে মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। যদি মনে করেন আমি আমার জীবন পার করলাম তাহলে ভুল হবে। কারন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য রাখতে হলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা যে ভালো কাজগুলো করবো তাতে আপনারা পাশে থাকবেন। তাহলেই একটি গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ করে সমাপ্তি ঘোষনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সিইও হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ৷

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট