1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া নেওয়াজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (০১ জুন ২০২৫)
এ মিলাদ মাহফিল, দোয়া নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন,জনাব মোঃ মাসুদ রানা সভাপতি, সদর থানা বিএনপি, নারায়ণগঞ্জ ও সঞ্চালনায়, এডভোকেট আনোয়ার হোসেন প্রধান সাধারণ সম্পাদক, সদর থানা বিএনপি,নারায়ণগঞ্জ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শাখাওয়াত হোসেন খান আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় জিয়াউর রহমান নিজের জীবনের কথা চিন্তা না করে, পরিবারের কথা না ভেবে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা করেন। গত ১৬/১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করেছে। হাজারো কোটি টাকা খরচ করে দেশবাসীর মন থেকে তার নাম মুছতে পারেনি। যতদিন তিনি বেচেঁ ছিলেন ততদিন বাংলার একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়িয়েছেন। দেশের মানুষকে কৃষিতে উদ্বুদ্ধ করেছে। দেশকে একটিন সুখি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, আজকে অনেকেই বিএনপির দূর্নাম করার জন্য চেষ্টা করছে। বিএনপির নির্দিষ্ট নেতৃত্ব রয়েছে। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম, দূর্ণীতি বা অন্যায় কর্মকান্ড করে তাহলে সেটার দায়ভার তাকেই নিতে হবে। আপনারা দেখেছেন, ইতিপূর্বে যারা অপকর্ম করেছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এমনকি পুলিশে পর্যন্ত ধরিয়ে দিয়েছে। তাই বলবো, যারা বিএনপি করবেন ন্যায়, নিষ্ঠার সাথে বিএনপি করবেন। আজকে অনেক বিএনপির নেতা দাঁড়িয়ে গেছে। গত ১৬ বছর যারা বিএনপি থেকে দূরে থেকেছে, বিএনপির নাম শুনলে সামনে আসেনি, যাদের কোন পদ নাই আজকে তারা বিএনপির কথা বলতে চায়, বিএনপি থেকে নমিনেশন চায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান পালন করতে চায়। অনুষ্ঠান করেন কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন, ২০২৪ সালের ৫ আগষ্ট পরিক্ষা শেষ হয়ে গিয়েছে। ঐ সময় পর্যন্ত যারা রাজপথে ছিলো তারাই হবে আগামী দিনে বিএনপির কান্ডারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনির হোসেন খান যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বক্তব্য শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় ও উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট