1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম’কে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক  এড. সাখাওয়াত হোসেন খান’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন , প্যানেল মেয়র বিভা।  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা দেশবাসী সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: রাশেদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক মহানগর তারেক জিয়া পরিষদ। এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালীতে ১৫ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল একটি মিছিল নিয়ে যোগাদান করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার। মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী আমলাপাড়া এলাকার আজমীর ওসমানের (৩ য়) খলিফা পরিচয় দানকারী কে এই হিরা?করছে চাঁদাবাজি ভূমি দস্যুতা। প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে : মাকসুদ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াা ও আলোচনা সভা

বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন ডিসি

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারেন সে বিষয়ে পূজা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের এই পরিদর্শনে মন্দির কমিটি সন্তোষ প্রকাশ করে কমিটির সদস্যরা জানিয়েছেন, তার উপস্থিতি ও সহযোগিতা পূজার সুষ্ঠু আয়োজনে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

মন্দির কমিটি জানায়, প্রতি বছরই এখানে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। বিশেষ করে অষ্টমীর দিনে প্রচুর ভিড় হয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করা তাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসকের এই পরিদর্শন ও সহযোগিতার আশ্বাস তাদের এই লক্ষ্য পূরণে সাহায্য করবে বলে তারা আশা করছেন।

এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট