1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর উদ্যোগে দোয়া

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ফতুল্লার দেওভোগ এলাকার নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, হাজী মোঃ সুমন মাহমুদ যুগ্ম সম্পাদক, এনায়েতনগর ইউনিয়ন ৮নং বিএনপি যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী প্রজন্মদল নারায়ণগঞ্জ জেলা,বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার খন্দকার,মহানগরের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব হোসেন অপু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সদর থানা জাসাস যুগ্ম সম্পাদক আবু সালেহ আহম্মেদ সনেট,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল, মীর মোহাম্মদ রাজীব, হাজী মোহাম্মদ সোহেল, লিমন ভূইয়া, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিংরাজ খান

ও মোঃ হীরা খন্দকার, ফয়সাল আহম্মেদ হৃদয় সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

 

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট