1. : lf_Z013xMisiFVB :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকেল তিন ঘটিকায় নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটী এলাকায় নিজস্ব কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপস্থিত সকলের কাছে বিনীতভাবে আহবান জানান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও নেক হায়াত কামনা করে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপি’র প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, বিএনপির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)- কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন এর চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সরকার আলম, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট