1. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  2. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরখানপুর থেকে সরদারপাড়া এলাকাজুড়ে খাদেম জাহাঙ্গীর ও সানীদের মাদক কারবার, গ্রেফতার দাবি Aviator APK yüklə və onlayn kazinoda oynamağa başla 1 Win Casino indir onlayn kazino oynamaq | Premium Oyunlar və Böyük Qazanclar Optimiza tu cartera con el mejor bot de trading automatizado en España Пинап вход: играть в казино онлайн на реальные деньги в Казахстане বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুভ উদ্বোধন তিনবার ক্ষমতায় থেকেও সেলিনা হায়াৎ আইভী যা পারেনি আর অল্প সময়ে এসেই হকার উচ্ছেদ করে দেখালেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল আল আমিন প্রধান এর অফিস থেকে ২২ লক্ষ টাকার চেক ও নগদ ২২ হাজার ২০০ টাকা চুরি করে পালিয়েছেন সিকিউরিটি গার্ড দ্বীন ইসলাম সায়েম থানায় অভিযোগ বন্দর ১৯ নং ওয়ার্ডে পানির হাহাকার সাত দিন ধরে ওয়াসার পানি বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

খালেদা জিয়ার মৃত্যু সপ্তম দিনে কেন্দ্র ঘোষিত শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়ার আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় শোকবিহ্বল ষষ্ঠ দিনে দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জের হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায় ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস।

তিনি আরও বলেন, আজ আমরা গভীর শোকাহত। আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের ওপর। সামনে জাতীয় নির্বাচন। নারায়ণগঞ্জ-৫ আসনসহ নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো বিভেদ নয়, কোনো স্বার্থপরতা নয় খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ আসনের মনোনীত প্রার্থীকে জয়ী করে আনতে হবে।

দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন,
বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট