
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন ফতুল্লা কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
শনিবার (২৯ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় কাশিপুর বাংলাবাজার এলাকায় আনসার ও ভিডিপি ক্লাবে আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা লোকজ ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গান পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠানে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ অংশগ্রহণ করে বলেন, “কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব অত্র এলাকার সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সঞ্জীবন কর্মসূচির মাধ্যমে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংস্কৃতি, ক্রীড়া ও সঞ্জীবন কর্মসূচির মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের উন্নত জীবন ও সুন্দর সমাজ গঠনে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব এগিয়ে যাবে এই প্রত্যাশা করা হয়।
Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games