1. : lf_NK9jrYIF6HCD :
  2. mZ1es7Va8SKtas@gmail.com : mZ1es7Va8SKtas :
  3. narayanganjkotha@gmail.com : নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ কথা
  4. info@www.narayanganjkotha.com : নারায়ণগঞ্জ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের ১১ নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ কথা ডট কম : দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির হিসেবেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এজ আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের ১১ নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ১১নং ওয়ার্ডের এমন সার্কেসের এসিআই’র সামনে থেকে বিক্ষোভমিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি এম সার্কেস থেকে শুরু করে হাজীগঞ্জ মোড় হয়ে সরদার পাড়া রোড় দিয়ে ১২নং ওয়ার্ডের খানপুর রেললাইন বৌবাজার হয়ে ডনচেম্বার দিয়ে মিশপাড়া এসে সমাবেশ করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সদস্য সাইফুল ইসলাম আপন, ফয়েজ উল্লাহ সজল, হাবিবুর রহমান মাসুদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা কাজী নাঈম, আল আরিফ, মনির হোসেন, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট

Recommended — https://tower.bet/doge-casino for thrilling slot games

casino utan svensk licens

Spinanga casino